ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়তি পরিশ্রমে সামান্য অসুস্থ প্রধানমন্ত্রী কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭
  • ৪৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ অসুস্থতার কারণে আজ জেলহত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে যেতে পারেননি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকাল ৭টায় ধানমন্ডিতে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর কথা ছিল তার।তার অনুপস্থিতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা।
.
এ ব্যাপারে যোগাযোগ আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী কিছুটা অসুস্থ। শারীরিকভাবে দুর্বল। পিত্তথলিতে অপারেশনের পর চিকিৎসকদের বেধে দেয়া বিশ্রাম, নিয়ম না মানায় তার এই অবস্থা।’

তবে প্রধানমন্ত্রীর অসুস্থতা খুব গুরুতর নয় বলেও জানান ওবায়দুল কাদের।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচার করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন তিনি।

এদিকে, অসুস্থতাজনিত কারণে প্রধানমন্ত্রী আজ রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জেলহত্যা দিবসের স্মরণ সভায় উপস্থিত হতে পারবেন না বলে জানা গেছে।

নাম না প্রকাশ করার শর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাড়তি পরিশ্রমে সামান্য অসুস্থ প্রধানমন্ত্রী কাদের

আপডেট টাইম : ০৭:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭