ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

স্মৃতিবিজড়িত কারাগারে রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
  • ৩৭৩ বার
হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বিকেলে রাজশাহী কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন।  রাজবন্দি হিসেবে তিনি ১৯৭৭ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সাত মাস ছিলেন। এই কারাগারকে ঘিরে রয়েছে তার নানা স্মৃতি।
গতকাল বিকেলে রাষ্ট্রপতি কারাগারে পৌঁছালে কারারক্ষীদের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। কারাগারের ডিভিশন ওয়ার্ড (বর্তমান নাম মহানন্দা ওয়ার্ড) ঘুরে দেখেন। পাশাপাশি ‘২০ সেল’ ও ‘কনডেম সেল’ ঘুরে দেখেন রাষ্ট্রপতি।
ডিভিশন ওয়ার্ডে সহবন্দি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল, সাবেক নেতা প্রয়াত সরদার আমজাদ হোসেনসহ অন্যদের নিয়ে স্মৃতির কথাও বলেন আবদুল হামিদ।
তিনি জানান, ‘শাস্তিস্বরূপ’ তৎকালীন জেল কর্তৃপক্ষ তাকে চার দিন চার নম্বর কনডেম সেলে আটক রেখেছিল।
 রাজশাহী কারাগারে ঢোকা ও বের হওয়ার সময় জেলের নিয়ম অনুযায়ী ‘এন্ট্রি বুকে’ সই করেন রাষ্ট্রপতি। পরে পরিদর্শন বইতেও সই করেন তিনি।
ডিভিশন ওয়ার্ডের সামনে একটি বেল গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি। এ সময় উপস্থিত সকলকে তিনি জানান, তিনি বন্দি থাকার সময়ও সেখানে একটি বেল গাছ ছিল।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

স্মৃতিবিজড়িত কারাগারে রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:০০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭