ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম ঢাবির ডিন থেকে বাউবির উপাচার্য হচ্ছেন ড. ছিদ্দিকুর রহমান খান, অভিজ্ঞতায় ভরসা রাখছে সরকার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক নূরুর ইন্তেকাল শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী ২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতে মেট্রো রেলে উপচে পড়া ভিড় ই-হেলথ কার্ড: ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন ধারা কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী ইরান যুদ্ধ যেভাবে ইংল্যান্ডে বলের সংকট তৈরি করল মসজিদের আজান শুনে আসে সাপ, শেষ হলেই অদৃশ্য

সরকারি ২ কর্মচারী আটক ঘুষের টাকাসহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঘুষের টাকাসহ হাতেনাতে আটকের পর ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মচারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিয়ার রহমান খান জানান, রোববার সন্ধ্যায় তাদের এ সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার মো. খলিলুর রহমান ও আতিকুর রহমান।

ম্যাজিস্ট্রেট মতিয়ার বলেন, সালথা উপজেলার সালথা-ফরিদপুর সড়কের বর্ধিত অংশের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার নাম করে দুই সহোদর ইউনুস মোল্লা ও ইব্রাহিম মোল্লার কাছ থেকে ঘুষ দাবি করেন ওই দুই কর্মচারী।

গোপন খবরের ভিত্তিতে শহরের ঝিলটুলী এলাকার পানির ট্যাংকের মোড়ে ঘুষের টাকা নেওয়ার সময় তাদের হাতেনাতে ধরে ফেলা হয়। এ সময় তিন লাখ টাকাও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়।

তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম

সরকারি ২ কর্মচারী আটক ঘুষের টাকাসহ

আপডেট টাইম : ১২:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭