ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

১৭ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলের বিদায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • ৬৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ লিভারপুল অনূর্ধ্ব-২৩ দলের তরুণ তারকা রিয়ান ব্রস্টারের দুর্দান্ত হ্যাটট্রিকে ব্রাজিলকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। বুধবার সেমিফাইনালে ব্রাজিলকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড।

আগামী শনিবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবা মালির মুখোমুখি হবে ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে স্পেন ও মালির মধ্যকার লড়াইয়ে জয় পাওয়া দলটি ইংল্যান্ডের বিপক্ষে শিরোপার জন্য লড়বে।
কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দশম মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে নেন ব্রস্টার। তার নেয়া শট ব্রাজিল গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও ফিরিয়ে দিলে দ্বিতীয় প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন লিভারপুল তারকা।

তবে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি ব্রাজিল। ১৮তম মিনিটে ওয়েসলের গোলে স্কোরলাইন ১-১ করে ফেলে সাম্বার দেশটি।
বিরতির আগেই এগিয়ে যায় কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দেয়া ইংল্যান্ড। বিরতির ছয় মিনিট আগে গোলপোস্টের কাছ থেকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ব্রস্টার।
বিরতির পর সমতায় ফেরার চেষ্টা করে ব্রাজিল। বল দখলেও ভালোই এগিয়ে ছিল দলটি। তবে গোলের দেখা পায়নি ১৯৯৭, ১৯৯৯ এবয ২০০৩ সালের চ্যাম্পিয়নরা। ৭৫তম মিনিটে ব্রস্টারের হ্যাটট্রিক পূর্ণ করা গোলে বড় জয় দিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

১৭ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলের বিদায়

আপডেট টাইম : ০৮:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭