ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ফাইনালে লড়াইয়ে মুখোমুখি যাচ্ছে ব্রাজিল-ইংল্যান্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে চলছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। আজ বুধবার দুটি সেমি ফাইনাল ম্যাচ। যেখানে ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও ইংল্যান্ড। বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। একই দিন মুম্বাইয়ে অপর সেমি ফাইনালে খেলবে মালি ও স্পেন।

কলকাতায় ফুটবল মানেই বরাবরই বাড়তি কিছু। রোববার যুব ভারতী ক্রীড়াঙ্গনেই জার্মানির মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচ ২-১ গোলে জিতে গুয়াহাটির সেমি ফাইনালের টিকিট কাটে ব্রাজিল। যেখানে প্রতিপক্ষ হিসেবে পায় ইংল্যান্ডকে। কিন্তু ম্যাচটি গুয়াহাটি থেকে সরিয়ে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে নিয়ে আসা হয়। টানা বৃষ্টি বঞ্চিত করেছে গুয়াহাটিকে। আর কলকাতা বাসিকে দিয়েছে আরেকটি বিশ্বকাপ ম্যাচ দেখার অপার আনন্দ। ব্রাজিল-ইংল্যান্ড ম্যাচ বলে কথা।

অনেকেই বলছেন বিকেলের ব্রাজিল-ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটা ২৮ তারিখ ফাইনালের থেকেও রোমাঞ্চকর হতে যাচ্ছে। দুই দলই শক্তির দিক থেকে দারুণ। আক্রমণ, রক্ষণ সবদিক থেকেই। তবে ব্রাজিল যে ছন্দে আছে তাতে তাদের আটকাতে বেগ পেতে হতে পারে ইংল্যান্ডকে। তার উপর যুব ভরতীর দর্শকদের সাপোর্টটাও যে নেইমারদের জুনিয়র দলটার দিকেই থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ফাইনালে লড়াইয়ে মুখোমুখি যাচ্ছে ব্রাজিল-ইংল্যান্ড

আপডেট টাইম : ০৫:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭