ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া ৪ দিনের সফরে শনিবার কক্সবাজার যাচ্ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ চারদিনের সফরে আগামী শনিবার ঢাকা থেকে কক্সবাজার যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সফরে তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করবেন।

খালেদা জিয়ার একান্ত সচিব এ বিএম আব্দুস সাত্তার জানিয়েছেন, শনিবার সকাল ১০টায় ঢাকা থেকে রওয়ানা হয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন চেয়ারপারসন। পরদিন কক্সবাজারে গিয়ে রাত্রি যাপন করবেন।

৩০ অক্টোবর রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে চট্টগ্রামে রাত্রিযাপন করবেন। ৩১ অক্টোবর ঢাকায় ফিরবেন তিনি।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার এ সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। যাওয়া ও আসার পথে ব্যাপক শোডাউন করা হবে।

স্থানীয় নেতারাও নির্বাচনকে সামনে রেখে চেয়ারপারসনের এ সফর কাজে লাগাতে চায়। কেন্দ্রের নজর কাড়াই তাদের লক্ষ্য। চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে শান্তিপূণর্ভাবে ব্যাপক শোডাউন করা হবে। সেই প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়া ৪ দিনের সফরে শনিবার কক্সবাজার যাচ্ছেন

আপডেট টাইম : ০১:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭