ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার হাত থেকে ছুটে গেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
  • ৫৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আমি অনেক ভালো ভালো সিনেমায় কাজ করেছি। দেশের গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। অনেকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল। কিন্তু একটা কালো ছায়া আমার উপর নেমে আসছিল। এই কালো ছায়ার জন্য পুরস্কারগুলো আমার হাত ছাড়া হয়ে গেছে।’ হাওর বার্তার সঙ্গে আলাপকালে এভাবেই কথাগুলো বলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।

নব্বই দশকের এ চিত্রনায়িকা ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘দুই নয়নের আলো’সহ বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন। কিন্তু তার হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠেছে মাত্র একবার। এজন্য তিনি ‘বিক্ষোভ’ সিনেমার একটি স্থিরচিত্রকেই দায়ী করেন।

এ প্রসঙ্গে শাবনূর হাওর বার্তাকে বলেন, ‘‘আমি ‘বিক্ষোভ’ সিনেমায় কাজ করেছিলাম। সেই সিনেমায় একটা মিছিলের ছবি ছিল। সেখানে আমি ট্রাকে করে মিছিল করছি। সঙ্গে অন্যান্য শিল্পীরাও ছিলেন। কিন্তু এই মিছিলের ছবিটা অনেকে অনেক ক্ষেত্রে দেখিয়ে বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। এটাকে পুঁজি করে অনেকেই ছড়িয়েছে আমি কোনো দল করি। আসলে এটা ঠিক না।’’

তিনি আরো বলেন, ‘এজন্য অনেকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার হাত থেকে ছুটে গেছে। এটা খুব দুঃখজনক। আমরা শিল্পী, আমরা কোনো দল করতে পারি না। আমি নিজে কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না।’

শাবনূর বর্তমানে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ সিনেমার কাজ হাতে নিয়েছেন। এছাড়া তিনি সিনেমা নির্মাণের কথাও ভাবছেন। আগামী বছরের শুরুর দিকে নতুন সিনেমা নির্মাণের কাজে হাত দিবেন বলে জানান এ অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার হাত থেকে ছুটে গেছে

আপডেট টাইম : ০৭:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭