ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার প্রধান শেখ হাসিনা বিশ্বের দীর্ঘস্থায়ী নারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী সরকারপ্রধান। তিনি প্রায় ১৩ বছর ধরে দেশটি শাসন করেছেন। এ দিক থেকে তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকেও পেছনে ফেলেছেন।

শুক্রবার (২০ অক্টোবর) ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে বর্তমানে ১২জন নারী সরকারপ্রধান। অবশ্য তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনকে ধরলে এই সংখ্যা হবে ১৩। তবে তাইওয়ানকে চীনের অংশ মনে করা হয়। আবার জাতিসংঘেরও সদস্য না দেশটি। বর্তমানে জাতিসংঘের সদস্য ১৯৩টি দেশ। সেই হিসেবে বিশ্বের ৭ ভাগ দেশ পরিচালিত হচ্ছে নারীদের নেতৃত্বে।

সর্বশেষ এই তালিকায় যোগ হয়েছে নিউজিল্যান্ড। গেলো সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ৩৭ বছর বয়সী জেসিন্ডা আর্ডেন। তিনি দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী এবং ১৫০ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ শাসক।

যে ১২জন নারী এখন সরকারপ্রধান তাদের ছয়জনই ইউরোপীয় দেশগুলোর নেতা, দুইজন দক্ষিণ আমেরিকার। এদের চারজনই তাদের দেশের প্রথম নারী সরকারপ্রধান।

গার্ডিয়ান জানায়, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক। টানা দুই মেয়াদসহ সব মিলিয়ে ১৩ বছর ধরে ক্ষমতায় আছেন তিনি। শাসনকালের দিক থেকে শেখ হাসিনার পরই রয়েছেন জার্মানির জনপ্রিয় চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তিনি ক্ষমতায় আছেন ১১ বছর ধরে। অবশ্য মার্কেল সম্প্রতি পুনর্নির্বাচিত হয়েছেন।

তারপরই রয়েছেন আফ্রিকার দেশ লাইবেরিয়ার নেত্রী এলেন জনসন সিরলিফ। তিনি আফ্রিকার প্রথম নারী সরকারপ্রধান। মধ্যপন্থী এই নেত্রী ১১ বছর যাবৎ দেশটির প্রেসিডেন্ট পদে আছেন। দুই মেয়াদ শেষে আগামী নভেম্বরে তিনি বিদায় নিচ্ছেন। দেশটির সংবিধান অনুসারে তার আর নির্বাচিত হওয়ার সুযোগ নেই। এছাড়া চিলির প্রেসিডেন্ট পদে মিশেল ব্যাচেলেট দায়িত্ব পালন করছেন ৭ বছর ধরে।

অন্য সরকার প্রধানরা অবশ্য ক্ষমতায় খুব বেশিদিন নয়। মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিল্ডা হেইন ১ বছর, নরওয়ের প্রধানমন্ত্রী পদে আর্না সোলবার্গ ৪ বছর এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী বিটা জিদলো ১ বছর। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ডরিস লিউথার্ড ১ বছর ধরে ক্ষমতায় আছেন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ১ বছর ধরে ক্ষমতায় আছেন।

এছাড়া সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা বরনাবিক ১ বছর, নামিবিয়ার প্রধানমন্ত্রী সারা কুগনগেলওয়া ২ বছর, পেরুর প্রধানমন্ত্রী মার্সিডিজ আরাও ১ বছর ধরে ক্ষমতায় আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার প্রধান শেখ হাসিনা বিশ্বের দীর্ঘস্থায়ী নারী

আপডেট টাইম : ০১:৫১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭