ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে নোম্যান্স ল্যান্ডে প্রতীক্ষিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারে সেনা অভিযানে রোহিঙ্গাদের নির্মমভাবে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্যাতন ও উচ্ছেদের মুখে এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
এখনো প্রতিদিন রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে আশ্রয় নিচ্ছে বাংলাদেশে।

গত ৪ দিন ধরে কক্সবাজারের উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে নোম্যান্স ল্যান্ডে অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বিজিবির অনুমতি পাওয়ার পর রোহিঙ্গারা পায়ে হেঁটে নোম্যান্স ল্যান্ড অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে আসেন। এরপর তাদের ত্রাণ সহায়তা দিয়ে কুতুপালং আশ্রয় শিবিরে পাঠিয়ে দেয়া হয়।

হাজার হাজার রোহিঙ্গা যাতে অন্যদিকে ছড়িয়ে যেতে না পারে এ জন্য বিজিবির পক্ষ থেকে কঠোর নজরদারি ব্যবস্থা নেয়া হয়েছে। গত সোমবার (১৬ অক্টোবর) উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেন মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা। অনুমতি না থাকায় তাদের আটকে দেয়া হয়েছিলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে নোম্যান্স ল্যান্ডে প্রতীক্ষিত

আপডেট টাইম : ০৩:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭