ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ক্রসফায়ারে হত্যা সরকারের বিদায়ের লক্ষণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫
  • ৪৭০ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, ক্রসফায়ারের মাধ্যমে সরকার নিজ দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে হত্যা করছে। সরকারের এই ‘হত্যাযজ্ঞ’ সরকারের বিদায়েরই লক্ষণ। সরকারের যখন পতন আসন্ন হয়, তখন তারা বেপরোয়া হয়ে যায়।
আজ শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় হান্নান শাহ এসব কথা বলেন।
বিএনপির এই নেতা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘আজ আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি সাপেক্ষে আপনারা এখানে অনুষ্ঠান করতে পারছেন। বিএনপি চেয়ারপারসন যদি সঠিক সময় আন্দোলনের ডাক দেন এবং আপনারা যদি সে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন, তাহলে আগামী প্রতিষ্ঠাবার্ষিকী মুক্তভাবে পালন করতে পারবেন।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মারুফ আল হাসান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মনির হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ক্রসফায়ারে হত্যা সরকারের বিদায়ের লক্ষণ

আপডেট টাইম : ১২:০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫