ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারকে চাপ দিতে হবে রোহিঙ্গা সমস্যা সমাধানে করতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগ করতে হবে।
সোমবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

আহমাদ জাহিদ হামিদি জানান, মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য একটি ফিল্ড হাসপাতাল বানিয়ে দেবে মালয়েশিয়া। ২-৩ মাসের মধ্যে এই হাসপাতাল তৈরি করে দেওয়া হবে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগ করার জন্য আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি তিনি আহ্বান জানান।

এর আগে সকালে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান। কক্সবাজার বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান। বেলা ১১টার দিকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিয়ানমারকে চাপ দিতে হবে রোহিঙ্গা সমস্যা সমাধানে করতে

আপডেট টাইম : ০৪:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭