ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের ফেরত নিতে অনুরোধ করল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গারা মিয়ানমারে কয়েক দশক ধরে নির্যাতনের শিকার হয়ে আসছে। গত ২৫ আগস্ট রাখাইনে নতুন করে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন ও নির্মম হত্যাযজ্ঞ শুরু করে। জীবন বাঁঁচাতে প্রায় সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্ত পার হয়ে এখনো প্রতিদিন প্রায় দুই হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকারকে বারবার অনুরোধ করা হবে। ফিরে যাওয়ার পর রোহিঙ্গারা যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে বিষয়েও আলোচনা করা হবে।

রোববার (১৫ অক্টেবর) সকালে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আনসার-ভিডিপি একাডেমিতে নবনিযুক্ত ৩৪তম বিসিএসে আনসার ক্যাডারের কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ এবং মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

সাংবাদিকরা মিয়ানমারে আসন্ন সফরের বিষয়ে প্রশ্ন করলে জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মিয়ানমার সফরকালে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার জন্য আমরা সে দেশের সরকারকে বারবার অনুরোধ করব। ফিরে যাওয়ার পর রোহিঙ্গারা যাতে নিরাপদে বসবাস করতে পারে, সেজন্য তাদের সঙ্গে আলোচনা করব।’

‘কেউ যদি ইতিহাসকে অস্বীকার করে, সেটি হবে সত্যের অপলাপ। ঐতিহাসিকভাবে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক।’ রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয় বলে সে দেশের সেনাপ্রধানের বক্তব্য প্রসঙ্গেই মন্ত্রী কথাগুলো বলেন।

নবনিযুক্ত ৩৪তম বিসিএসে আনসার ক্যাডারের কর্মকর্তাদের ১৫ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণে ১৯ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার জন্য তিন প্রশিক্ষণার্থীকে পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুল আলমসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের ফেরত নিতে অনুরোধ করল

আপডেট টাইম : ০৩:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭