ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্যবিবাহ কন্যাশিশুদের প্রতি একটি নির্যাতন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
  • ৩৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বাল্যবিবাহ কন্যাশিশুদের প্রতি একটি নির্যাতন এবং মানবাধিকারের লঙ্ঘন। তাই, এটা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি।

তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছিয়ে রেখে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়। তাই, নারীর ক্ষমতায়নের জন্য কন্যাদের বিষয়ে আমাদের আরো মনোযোগী হতে হবে।

জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে আয়োজিত র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।

‘কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে এবার এই দিবসটি উদযাপিত হচ্ছে।

বাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। র্যা লিটি এখান থেকে শুরু হয়ে ঢাকা বিশ্বদ্যিালয়ের টিএসসি হয়ে শিশু একাডেমিতে এসে শেষ হয়। পরে শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা পর্বে অতিথিরা ‘কন্যা শিশু-১৩’ শীর্ষক প্রকাশনা ও পোস্টারের মোড়ক উন্মোচন করেন।

বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, শিশু একাডেমির চেয়ারম্যান ও বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ার্স।

এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিনা আক্তার ডলি, অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু।

চুমকি বলেন, শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা ও বঞ্চনা রোধ করা শুধু সরকারেরই দায়িত্ব নয়, অভিভাবক ও সচেতন নাগিরিকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

বর্তমান সরকার কন্যা শিশুদের উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তাদের কিশোর-কিশোরী ক্লাব গঠন, খাদ্যের বিনিময়ে শিক্ষা, বিনামূল্যে বই বিতরণ এবং বৃত্তি প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় আমরা বাল্যবিবাহ বন্ধে একটি যুগোপযোগী আইন প্রণয়ন করেছি। এ বিষয়ে প্রশাসনিক কার্যক্রম জোরদার করাসহ শিশু ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি।

এ ছাড়াও কন্যা শিশুদের ওপর নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শিশু একাডেমির আলোচনা সভায় সেলিনা হোসেন বলেন, শিশু মানেই শিশু, মানব শিশু। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য আমাদের নারী ও কন্যাশিশুকে বিকশিত করার পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা যেন পরিবারের ছেলেশিশুটির মতো কন্যাশিশুটিকেও আদর-যত্ম করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলি।

সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ার্স বাংলাদেশের নারী অগ্রগতির প্রশংসা করে বলেন, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীরা দায়িত্ব পালন করছেন। এটা অত্যন্ত ইতিবাচক ও আশার দিক। তবে এখানে জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্য বিবাহের মতো সমস্য রয়েছে, যা অবশ্যই বন্ধ করতে হবে।

তিনি শিশুদের উদ্দেশে বলেন, বড় স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা থেকে বিচ্যুত হওয়া যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাল্যবিবাহ কন্যাশিশুদের প্রতি একটি নির্যাতন

আপডেট টাইম : ০৫:১৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭