ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

স্থানীয় উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতি নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
  • ৪২৬ বার
হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্ব স্ব এলাকার উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করতে স্থানীয় নেতা, পেশাজীবী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
নিজ জেলায় চারদিন সফরের শেষ দিনে আজ বুধবার সকালে কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, স্থানীয় উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতি নিশ্চিত করতে আপনাদের একসঙ্গে কাজ করতে হবে।
রাষ্ট্রপতি হামিদ স্ব স্ব অবস্থান থেকে সততা ও আন্তরিকতার সঙ্গে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়ার জন্যও সরকারি কর্মকর্তা এবং নির্বাচিত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
দেশে শিক্ষার মানের ইতোমধ্যে চমৎকার উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি অভিভাবক ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে ছাত্রদের মধ্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাসহ নৈতিকতা গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।
কিশোরগঞ্জের সমৃদ্ধ সংস্কৃতি ও লোকাচারের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে সংস্কৃতিসহ আমাদের সামাজিক লোকাচারের ভাবমূর্তি সমুন্নত রাখতে আরও সক্রিয় ও আন্তরিকতার সঙ্গে সাংস্কৃতিক কর্মীদের কাজ করতে হবে।
রাষ্ট্রপতি হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ কনসেপ্ট’ বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্যও সকলের প্রতি আহ্বান জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

স্থানীয় উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতি নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

আপডেট টাইম : ০৬:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭