ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ১০ হাজার টয়লেট তৈরি করে দেবে ইউনিসেফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গাদের জন্য প্রয়োজন ৩৫ হাজার টয়লেট। তার মধ্যে ইউনিসেফ ১১ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করে তাদের জন্য ১০ হাজার টয়লেট নির্মাণ করে দেবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘রোহিঙ্গাদের জন্য ৩৫ হাজার টয়লেট প্রয়োজন। এর মধ্যে ১০ হাজার টয়লেট নির্মাণ করে দেবে ইউনিসেফ।’

তিনি বলেন, ‘এই ১০ হাজার টয়লেট তৈরি করতে ব্যয় হবে ১১ কোটি ৮০ লাখ টাকা। আগামী দুই মাসের মধ্যে এসব টয়লেটের নির্মাণ কাজ শেষ হবে।’

মন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ৭ হাজার ৮৪৯ টি টয়লেট নির্মাণ করা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউনিসেফের সঙ্গে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানের আগে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব কথা বলেন।

ইউনিসেফের পক্ষে বাংলাদেশের কান্ট্রিও ডিরেক্টর এডওয়ার্ড বিগবেডার এবং বাংলাদেশের পক্ষে মন্ত্রণালয়ের যুগ্মসচিব (রোহিঙ্গা সেল) হাবিবুল কবির চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের ১০ হাজার টয়লেট তৈরি করে দেবে ইউনিসেফ

আপডেট টাইম : ০৬:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭