ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে কালো টাকা ও পেশীশক্তি থেকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
  • ৪১২ বার

জাকির হোসাইনঃএকতাবদ্ধ থাকতে এবং নির্বাচনে কালো টাকা ও পেশীশক্তির প্রভাব থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কিশোরগঞ্জের কাটিয়াদি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘কালো টাকা ও পেশীশক্তি গণতন্ত্রকে বিঘ্নিত করে। নির্বাচনে কালোটাকা ও পেশীশক্তির ব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে তাদেরকে অবশ্যই যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে। ’

তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকেই গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে জননেতাদের দায়িত্ব রয়েছে। যোগ্য প্রার্থী নির্বাচনে জনগণের মুখ্য ভূমিকা রয়েছে।

কাটিয়াদি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মোহম্মদ সুহরাব উদ্দিন এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, কিশোরগঞ্জ জিলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, সরকারের সাবেক সচিব শফিক আলম, কাটিয়াদি উপজেলার চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ আইয়েনউদ্দিন, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন আহমেদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

পরে একটি মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে রাষ্ট্রপতি কাটিয়াদিতে কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে কালো টাকা ও পেশীশক্তি থেকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭