ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের জন্য ৭ মেট্রিক টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে সিঙ্গাপুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
  • ৩৮২ বার
হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য প্রথমবারের মতো ৭ দশমিক ১৬২ মেট্রিক টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে সিঙ্গাপুর।
আজ মঙ্গলবার সকাল ১০টায় ত্রাণসামগ্রী বহনকারী সিঙ্গাপুরের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সিঙ্গাপুরের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ মালিকি ওসমান ও কনসুলেট অব সিঙ্গাপুর উইলিয়াম চেক শাহ আমানত বিমানবন্দরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মান্নানের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন। এর মধ্যে মেডিকেল যন্ত্রপাতি, তাঁবু, কম্বলসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। বাসস।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য ৭ মেট্রিক টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে সিঙ্গাপুর

আপডেট টাইম : ০৪:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭