ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ‘গলব্লাডারে সফল অস্ত্রোপচার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৪০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়েছে বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকের পরার্মশ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং আগামী ৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কের পথে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ২১ সেপ্টেম্বর তিনি সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন, তার আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন এবং বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

জাতিসংঘের কর্মসূচি শেষে ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়ায় যান। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে তার রওনা হওয়ার কথা ছিল। প্রাথমিক সূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর লন্ডন হয়ে দেশে ফেরার কথা ছিল ২ অক্টোবর।

ওয়াশিংটন থেকে তার প্রেস সচিব সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ‘হঠাৎ পেটে ব্যথা’ অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ‘গলব্লাডারে অস্ত্রোপচারের’ সিদ্ধান্ত নেন।

২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় সফল অস্ত্রপ্রচার হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর পাশে তার ছোট বোন শেখ রেহানা এবং পুত্র সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। অস্ত্রোপচার শেষে একদিন পর প্রধানমন্ত্রীকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন ইহসানুল করিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ‘গলব্লাডারে সফল অস্ত্রোপচার

আপডেট টাইম : ০২:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭