ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বাংলার মানুষের হৃদয়ে আছেন বঙ্গবন্ধু : সৈয়দ আশরাফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫
  • ৩৬৭ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংগালী জাতির পিতা, বাংলার মানুষের হৃদয়ে আছেন তিনি তাই তাকেঁ সার্বজনীন করতে চাই।”

রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আশরাফ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সৈয়দ আশরাফ বলেন, ‘বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী ভিন্নভাবে এবার পালন করছি। আমরা বঙ্গবন্ধুকে সর্বজনীন করতে চাই। তিনি তো জাতির পিতা। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে। তাকে শুধু আমাদের সঙ্গে রাখা সঠিক নয়। বঙ্গবন্ধু সারা বাংলার জাতির পিতা। তাকে কোনো কম্পার্টমেন্টে রাখা যাবে না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের এবারের শোকসভায় মূল স্লোগান ছিল, বঙ্গবন্ধুকে সর্বজনীন করা। সব শ্রেনীর মানুষ বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে, এটাই আমাদের মূল লক্ষ্য ছিল।’

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ সভাপতি ও আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায়- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ মহাসচিব ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক হামিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলার মানুষের হৃদয়ে আছেন বঙ্গবন্ধু : সৈয়দ আশরাফ

আপডেট টাইম : ০৮:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫