ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট সমাধানে আইনজীবী সমিতির ৭ দফা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৪১০ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা সংকট সমাধানে  সাত দফা দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ দাবি জানান।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, এই মুহুর্তে রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে সিকিরিউটি কাউন্সিল গঠনসহ মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে। রোহিঙ্গাদের শর্তহীনভাবে ফিরিয়ে নিয়ে সসম্মানে নাগরিকত্ব প্রদান করতে হবে। ১৯৮২ সালের মিয়ানমার সরকারের নাগরিকত্ব আইন সংশোধন করে রাখাইন অধিবাসীদের নাগরিকত্ব প্রদান করতে হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে কফি আনানের রিপোর্ট এবং এ সংক্রান্ত সব চুক্তি বাস্তবায়ন করতে হবে। তাদের সুরক্ষায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে হস্তক্ষেপ করতে হবে। এই সংকট উত্তরণে দেশে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। বিশেষ করে ভারত, চীন, রাশিয়া, জাপানসহ বিশ্বের সকল দেশ যেন এ সংকটে সমাধানে সম্পৃক্ত হয়, সে জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার  করারও দাবি জানান আইনজীবী সমিতি।

সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি ওজি উল্লাহ, হাইকোর্ট বিভাগের  প্রাক্তন বিচারপতি খাদেমুল ইসলাম, আব্দুস সালাম মামুন, কোষাধক্ষ রফিকুল ইসলাম হিরো, কার্যনির্বাহী কমিটির সদস্য হাসিবুর রহমান, কুমার দেবুল দে  প্রমুখ  উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানে আইনজীবী সমিতির ৭ দফা

আপডেট টাইম : ০৪:৪২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭