ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

মুসলিম উম্মাহর জাগ্রত কবি মুহিব খানের ফিলিস্তিন নিয়ে ছড়া,লজ্জিত হও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৫৯৬ বার

লেখক এর ফেইসবুক থেকে!
ইসরাঈলের বাপ-মা তুলে
গাল দিলে আর লাভ কী বলো!
বেলায় বেলায় দিন গড়িয়ে
গালবাজি তো অনেক হলো।

ওই আরবের ভোগ-বিলাসী
মোড়লরা সব হাত গুটিয়ে-
ফিলিস্তিন আর আকসাকে হায়!
শত্রু-হাতে দেয় উঠিয়ে।

আপন মায়ের অসম্মানে
তোমরা নিজেই কুণ্ঠিত নও!
হায়রে আরব! ধিক তোমাদের
লজ্জিত হও! লজ্জিত হও!

অাধ-শতাধিক বছর ধরে
পাথর ছুঁড়ে লড়ছে যারা;
তোমার শিরায় সত্যি কি হায়-
সেই আরবের রক্তধারা!

নিজের ভাইয়ের মৃত্যু দেখেও
কোফতা-কাবাব যাচ্ছো গিলে!
বোনের ছেঁড়া ওড়না দেখেও
জেদ জাগে না তোমার দিলে!

অবুঝ শিশুর কান্না দেখেও
নরোম গদির উষ্ণতা লও!
মাথার রুমাল-চাকতি খুলে
লজ্জিত হও! লজ্জিত হও!

দুইশ’ কোটি মুসলমানের
রক্তে আগুন উঠছে জ্বলে;
কিন্তু যখন তাকিয়ে দেখে
শত্রু ঘুমায় তোমার কোলে-

যায় না তখন কিচ্ছু করা
চায় না যে কেউ তোমার ক্ষতি!
দুই হারামের খাদেম তুমি
তাই এতো ছাড় তোমার প্রতি।

কিন্তু তোমার নাই সে গরজ!
ভোগ-পেয়ালায় চোখ বুঁজে রও!
দু’হাত ভরে কাঁকন পড়ে
লজ্জিত হও! লজ্জিত হও!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

মুসলিম উম্মাহর জাগ্রত কবি মুহিব খানের ফিলিস্তিন নিয়ে ছড়া,লজ্জিত হও

আপডেট টাইম : ০৮:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭

লেখক এর ফেইসবুক থেকে!
ইসরাঈলের বাপ-মা তুলে
গাল দিলে আর লাভ কী বলো!
বেলায় বেলায় দিন গড়িয়ে
গালবাজি তো অনেক হলো।

ওই আরবের ভোগ-বিলাসী
মোড়লরা সব হাত গুটিয়ে-
ফিলিস্তিন আর আকসাকে হায়!
শত্রু-হাতে দেয় উঠিয়ে।

আপন মায়ের অসম্মানে
তোমরা নিজেই কুণ্ঠিত নও!
হায়রে আরব! ধিক তোমাদের
লজ্জিত হও! লজ্জিত হও!

অাধ-শতাধিক বছর ধরে
পাথর ছুঁড়ে লড়ছে যারা;
তোমার শিরায় সত্যি কি হায়-
সেই আরবের রক্তধারা!

নিজের ভাইয়ের মৃত্যু দেখেও
কোফতা-কাবাব যাচ্ছো গিলে!
বোনের ছেঁড়া ওড়না দেখেও
জেদ জাগে না তোমার দিলে!

অবুঝ শিশুর কান্না দেখেও
নরোম গদির উষ্ণতা লও!
মাথার রুমাল-চাকতি খুলে
লজ্জিত হও! লজ্জিত হও!

দুইশ’ কোটি মুসলমানের
রক্তে আগুন উঠছে জ্বলে;
কিন্তু যখন তাকিয়ে দেখে
শত্রু ঘুমায় তোমার কোলে-

যায় না তখন কিচ্ছু করা
চায় না যে কেউ তোমার ক্ষতি!
দুই হারামের খাদেম তুমি
তাই এতো ছাড় তোমার প্রতি।

কিন্তু তোমার নাই সে গরজ!
ভোগ-পেয়ালায় চোখ বুঁজে রও!
দু’হাত ভরে কাঁকন পড়ে
লজ্জিত হও! লজ্জিত হও!