ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৯৪ বার
হাওর বার্তা ডেস্কঃ আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে, তবে পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। শুক্রবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫ টা ৪৫ মিনিটে। বাসস
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে

আপডেট টাইম : ০৩:১৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭