ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমার দূতাবাস ঘেরাও করতে জড়ো হচ্ছেন ইসলামী আন্দোলনের হাজার হাজার নেতাকর্মী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে পূর্ব ষোষিত মায়ানমার দূতাবাস ঘেরাও করতে জড়ো হচ্ছেন ইসলামী আন্দোলনের  হাজার হাজার নেতাকর্মী। বুধবার সকাল ১০টা থেকে বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হতে থাকেন তারা।

এ মুহূর্তে বায়তুল মোকাররমের উত্তর গেটে অস্থায়ী মঞ্চে সমাবেশ করছে দলটি। সমাবেশে শেষে মিয়ানমার দূতাবাস অভিমুখে যাত্রা করবে দলটির নেতাকর্মীরা।

দলটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক  আহমদ আবদুল কাইয়ূম বলেন, ‘মায়ানমারে রোহিঙ্গা মুসলমান নারী-পুরুষ, শিশু-কিশোর হত্যা, নির্যাতন ও তাদের ঘরবাড়ি পুড়িয়ে  দেওয়ার প্রতিবাদে এবং তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে। এছাড়া একই দাবিতে গত সোমবার সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার দূতাবাস ঘেরাও করতে জড়ো হচ্ছেন ইসলামী আন্দোলনের হাজার হাজার নেতাকর্মী

আপডেট টাইম : ১১:৫০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭