ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার এক হাজার গোলের টার্গেট রোনালদোর হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ আত্মহত্যায় প্ররোচনার মামলা ফের ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল ইসলামকে জাতিসংঘের ৮১তম অধিবেশন সভাপতির কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল, মুগ্ধ পর্যটকেরা

রোহিঙ্গারা আমাদের মেহমান : রওশন এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৫৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গারা আমাদের মেহমান, আমাদের গেস্ট। তবে তাদের ফিরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। চলমান রোহিঙ্গা সংকট নিয়ে সোমবার জাতীয় সংসদে সাধারণ আলোচনায় তিনি এসব কথা বলেন।

এছাড়া সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার প্রস্তাব দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

সংসদে রওশন এরশাদ বলেন, ‘স্রোতের মতো রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এর স্থায়ী সমাধান দরকার। এজন্য সময়ও দরকার। স্রোতের মতো রোহিঙ্গার আসছে, অস্ত্র, মাদক, সন্ত্রাসীও ঢুকে যেতে পারে। এ বিষয়ে আরও নজর দেওয়া দরকার। রোহিঙ্গা বা মুসলিম হিসেবে নয়, মানুষ হিসেবে আমরা তাদের আশ্রয় দিয়েছি।’

কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিও জানান রওশন এরশাদ। তিনি বলেন, ‘রোহিঙ্গা নির্যাতন বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। ’

সংসদ সদস্য শিরিন আখতার বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বিএনপি সরকারের সমালোচনা করেছে। তারা (বিএনপি) বলছে, সরকার ব্যর্থ। আসলে সরকার ব্যর্থ নয়। ’

সংসদ সদস্য আব্দুল মতিন খসরু বলেন, ‘কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন হওয়া উচিত। রোহিঙ্গাদের মুসলামন নয়, মানুষ হিসেবে দেখতে চাই। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

রোহিঙ্গারা আমাদের মেহমান : রওশন এরশাদ

আপডেট টাইম : ১১:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭