হাওর বার্তা ডেস্কঃ এয়ার ভাইস মার্শাল মো. নাইম হাসানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
বিমান বাহিনীর এই কর্মকর্তাকে প্রেষণে বেবিচক চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ন্যস্ত করে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আর বেবিচকের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরীকে বিমান বাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
Reporter Name 





















