হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত হলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন।
রবিবার দশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিনকে প্যানেল স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্যের দায়িত্বও পালন করছেন।
অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন এমপি’র প্যানেল স্পিকার নির্বাচিত হওয়ার খবরে তার নির্বাচনী এলাকার দুই উপজেলা কটিয়াদী ও পাকুন্দিয়ায় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটিয়াদী ও পাকুন্দিয়াবাসীর পক্ষ্য থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এমপি।
Reporter Name 





















