ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যারা গাছ কাটে তাদের ব্যাপারে সচেতন হোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫
  • ৪২৬ বার

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ রাজনৈতিক কর্মসূচির নামে হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যারা গাছ কাটে তাদের ব্যাপারে সচেতন হওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, কিছু মানুষ রাজনৈতিক কর্মসূচির নামে গাছ কাটে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তাই জনগণের তাদের ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন।’
জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০১৫ উপলক্ষে আজ বঙ্গভবনের আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবন চত্বরে একটি দারুচিনি (সিনামন) গাছের চারা রোপণ করেন।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যাবলীকে ধনী ও দরিদ্র উভয় দেশগুলোর জন্যই খুব গুরুতর উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ‘এই ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যাগুলো এবং এ ক্ষেত্রে তাদের করণীয় সম্পর্কে জনগণকে জানাতে হবে।’
তিনি ধর্ম-বর্ন-পেশা নির্বিশেষে জনগণকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষ রোপণের মাধ্যমে গ্রাম ও শহরাঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহবান জানান।
কর্মসংস্থানের এবং আর্থ-সামাজিক উন্নয়নের জন্য শিল্পায়নের কোন বিকল্প নাই- উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কিন্তু কলকারখানা নির্মাণ সত্ত্বেও পরিবেশ দূষণের বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।
পরিবেশ ও বন মন্ত্রী আনোযার হোসেন মঞ্জু এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যারা গাছ কাটে তাদের ব্যাপারে সচেতন হোন

আপডেট টাইম : ১২:৩১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫