ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কাজাখস্তান রাষ্ট্রপতি পৌঁছেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৯৬ বার
হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ‘ওআইসি-র প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন’-এ যোগদানের উদ্দেশে আজ সন্ধ্যায় কাজাখস্তানের রাজধানী আস্তানায় পৌঁছেছেন। ওআইসি’র এই সম্মেলন ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, ‘স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ২৫ মিনিটের দিকে তিনি আস্তানা নাজারবায়েভ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে কাজাখস্তানের বিচার বিভাগ বিষয়ক মন্ত্রী মারাত বেকেতায়েভ ও আস্তানার ফার্স্ট ডেপুটি মেয়র সার্গেই মিকাইলোভিচ রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানান।
এরআগে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে কাজাখস্তানের উদ্দেশে হযরত শাহজালাল (রা.) বিমানবন্দর ত্যাগ করে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ দু’দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধিদলে রাষ্ট্রপতির কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ রয়েছেন।
সফরকালে রাষ্ট্রপতি সাইডলাইনে কাজাখস্তান ও সম্মেলনে অংশগ্রহণকারী ৫৭ সদস্য রাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, ১২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

কাজাখস্তান রাষ্ট্রপতি পৌঁছেছেন

আপডেট টাইম : ১২:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭