ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট নিয়ে এবার ভারতের উদ্বেগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৬৬ বার
হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের রাখাইন পরিস্থিতি এবং সেখান থেকে পালিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের গণহারে আশ্রয় নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। গতকাল শনিবার এক বিবৃতিতে ভারত বলেছে, সংযতভাবে ও সতর্কতার সঙ্গে রাখাইন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষের কল্যাণের কথাও ভাবতে হবে। সহিংসতা বন্ধ করে রাখাইনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা জরুরি।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিয়ানমার সফর করেন। ওই সফরে রোহিঙ্গা নিপীড়ন নিয়ে তিনি কোনো কথা না বলায় সমালোচনা শুরু হয়। এর মধ্যেই নয়াদিল্লির এই বিবৃতি এলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমারের টুইটে এই বিবৃতি প্রচার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রাখাইন রাজ্যের পরিস্থিতির কারণে সেখান থেকে এই অঞ্চলে বিপুলসংখ্যক শরণার্থীর ঢলে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। এর আগে আমরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছিলাম। দুই দেশ এরই মধ্যে সন্ত্রাসবাদ দমনে তাদের কঠোর অঙ্গীকারের কথা জানিয়েছে এবং কোনো যুক্তিতেই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না।
তবে রবীশ কুমার বলেন, আমরা সংযতভাবে এবং পরিপক্বতার সঙ্গে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক লোকজনের কল্যাণের বিষয়টিতে গুরুত্ব দিয়ে রাখাইনের পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানাই। রাজ্যটিতে সহিংসতা বন্ধ করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা জরুরি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট নিয়ে এবার ভারতের উদ্বেগ

আপডেট টাইম : ১২:১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭