ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জোর করে বিয়ে: মায়ের বিরুদ্ধে মেয়ের মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫
  • ৫২১ বার

ঝালকাঠিতে ‘জোর করে বিয়ে’ দেয়ার জন্যে মায়ের বিরুদ্ধে মামলা করেছে তার কিশোরী মেয়ে।

ঘটনার কেন্দ্রে থাকা ১৫ বছর বয়সী মেয়েটি জানিয়েছে, “জুলাই মাসে আমার মা একদিন জানালো আমার একজনের সাথে বিয়ে হয়ে গেছে। বিয়ে যে হয়ে গেছে সেটি আমি বুঝতেই পারিনি।”

মেয়েটির বক্তব্য অনুযায়ী এরপর তাকে খুলনায় নিয়ে গিয়ে একটি ঘরে তারই এলাকার এক পুরুষের সাথে তাকে আটকে রাখা হয়। সেখানে তাকে জোর করে সহবাসে বাধ্য করা হয়। মারধর করা হয়।

এরপর সে পালাতে সক্ষম হয় এবং ঝালকাঠির এক সাংবাদিকের সহায়তায় থানায় মা ও তার কথিত স্বামীর বিরুদ্ধে মামলা করে সে। ঘটনাটি ঘটেছে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনির-উল-গিয়াস জানিয়েছেন, “তদন্তের পর প্রাথমিকভাবে আমরা এ ঘটনার সত্যতা পেয়েছি। এখানে বিয়ের ধর্মীয় বিধিবিধান মানা হয়নি। এটিকে আমরা জোর করে বিয়ে বলতে চাই না। এক্ষেত্রে জোর করে সহবাসে বাধ্য করা হয়েছে বলা যায়।”

তিনি জানান, এ ঘটনায় রবিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হয়েছে বলে জানানা গিয়াস। -বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

জোর করে বিয়ে: মায়ের বিরুদ্ধে মেয়ের মামলা

আপডেট টাইম : ১১:৩৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫