ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কাজাখস্তান রাষ্ট্রপতি যাচ্ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিজ্ঞান ও প্রযুক্তিসংক্রান্ত ওআইসির প্রথম শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে আগামীকাল শনিবার কাজাখস্তানের রাজধানী আস্তানার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামী ১০ থেকে ১১ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আগামীকাল বিকালে কাজাখস্তানের আস্তানার উদ্দেশ্যে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

দুই দিনের এই সম্মেলনে রাষ্ট্রপতি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তারা।

একই দিনে আস্তানা নূর সুলতান নাজারবায়েভ আন্তর্জাতিক বিমান বন্দরে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানাবেন।

সফরকালে রাষ্ট্রপতি সম্মেলনের পাশাপাশি কাজাখ সমকক্ষের সাথে এবং সম্মেলনে যোগদানকারী অন্যান্য সদস্যভুক্ত দেশের সমকক্ষদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রপতি হামিদ ১২ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কাজাখস্তান রাষ্ট্রপতি যাচ্ছেন

আপডেট টাইম : ০৭:৫৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭