ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রোহিঙ্গারা মিয়ানমারের না হলে এতদিন রয়েছে কীভাবে : প্রশ্ন মালালার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৪১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গারা মিয়ানমারের নয়- দেশটির কর্তৃপক্ষের এমন বক্তব্যের সমালোচনা করেছেন পাকিস্তানের শিক্ষা আন্দোলনকর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেছেন, রোহিঙ্গারা যদি মিয়ানমারেরই না হয়ে থাকেন তবে তারা কীভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বসবাস করছে।

মালালা রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দেওয়ারও আহ্বান জানান। একইসঙ্গে দেশটিতে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক সহিংসতায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে সেই দেশের শান্তিতে নোবেলজয়ী নেত্রী অং সান সু চির নীরবতার সমালোচনাও করেছেন তিনি। সাম্প্রতিক সহিংসতায় সু চির নিন্দা জানানোর অপেক্ষায় আছেন বলেও জানান মালালা।

সাম্প্রতিক সহিংসতায় মিয়ানমারে কয়েক শ রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছেন। এ ছাড়া সীমান্ত পাড়ি দিয়ে এ পর্যন্ত বাংলাদেশে প্রায় ৭৩ হাজার রোহিঙ্গা জনগোষ্ঠী প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রোহিঙ্গারা মিয়ানমারের না হলে এতদিন রয়েছে কীভাবে : প্রশ্ন মালালার

আপডেট টাইম : ০৬:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭