ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

নিজামীর আপিল শুনানি কাল শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫
  • ৪৬৭ বার

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি শুরু হবে কাল।

গত বছরের ২৯ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সর্বোচ্চ এ নেতাকে ফাঁসির দণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১। ২৩ নভেম্বর ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়ে এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন নিজামী।

দেশের সর্বোচ্চ আদালত এখন পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের পাঁচটি আপিল মামলার রায় ঘোষণা করেছেন। প্রথমটি ছিল জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার। আপিল বিভাগের রায় অনুসারে তার ফাঁসির দণ্ড কার্যকর করা হয়েছে। দ্বিতীয় মামলায় দলটির নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাবাসের রায় দেন আপিল বিভাগ। তৃতীয় মামলায় একই দলের সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। ইতোমধ্যে তার ফাঁসির দণ্ডও কার্যকর করেছে সরকার।

চতুর্থ ও পঞ্চম মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখা হয়েছে। এখন এ দু’টি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি বের হলে নিয়ম অনুসারে তারা রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন। রিভিউ খারিজ হলে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে রায় কার্যকর হবে।

চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এর রায়ে নিজামীর বিরুদ্ধে আনা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়।

এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর- এ চার অভিযোগে বুদ্ধিজীবী গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করার অপরাধে রায়ে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। বাকি চারটি ১, ৩, ৭ ও ৮ নম্বর অভিযোগে আটক, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও সংঘটনে সহযোগিতার দায়ে তাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। বাকি আটটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওইসব অভিযোগ থেকে খালাস দেওয়া হয় নিজামীকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

নিজামীর আপিল শুনানি কাল শুরু

আপডেট টাইম : ০৯:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫