ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ফরাসী প্রেসিডেন্টের মেক-আপ খরচ ২৬ হাজার ইউরো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭
  • ৪৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ  গত মে মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে বিরাট চমক সৃষ্টি করেছিলেন ইমানুয়েল ম্যাক্র। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর এই তিন মাসেই নাকি তিনি তার মেক-আপের পেছনে খরচ করেছেন ২৬ হাজার ইউরো। খবর- বিবিসি।

ফরাসী প্রেসিডেন্টের এই মেক-আপ খরচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক রঙ্গ শুরু হয়েছে।

একটি ফরাসী সংবাদ সাময়িকী বলছে ইমানুয়েল ম্যাক্র যে ব্যক্তিগত মেক-আপ আর্টিস্ট নিয়োগ করেছেন তার রূপচর্চার জন্য, তার বিল বাবদ এই অর্থ খরচ হয়েছে।

তবে এলিসি প্রাসাদের একজন মুখপাত্র দাবি করছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রর মেক-আপ বাবদ খরচ হওয়া এই অর্থ আগের প্রেসিডেন্টদের তুলনায় অনেক কম।

প্রেসিডেন্ট অঁল্যাড বা প্রেসিডেন্ট সারকোজি এরচেয়ে বেশি অর্থ খরচ করতেন তাদের মেক-আপের জন্য।

প্রেসিডেন্টের মুখপাত্র আরও বলেছেন, ভবিষ্যতে মেক-আপ বাবদ আরও কম খরচের কথা বিবেচনা করা হচ্ছে।

প্রতিদিন টেলিভিশন ক্যামেরা আর ফ্লাশ লাইটের মুখোমুখি হতে হয় যাদের, তারা একটু-আধটু মেক-আপ নিয়ে থাকেন, এটা কোন গোপন ব্যাপার নয়। কিন্তু তাই বলে তিন মাসেই ২৬ হাজার ইউরো খরচ করতে হবে, এটা মেনে নিতে পারছেন না অনেকে।

ফলে সোশ্যাল মিডিয়ায় ইমানুয়েল ম্যাক্রর ছবি দিয়ে শুরু হয়েছে ব্যঙ্গ-বিদ্রুপ।

মিশরের ফারাও টুটানখামুনের সঙ্গে তুলনা করে একজন একটি ছবি পোষ্ট করেছেন ‘টুটানম্যক্র’ নামে।

আরেকজন জানতে চেয়েছেন, কেবল ফাউন্ডেশন মেকআপেই যদি ২৬ হাজার ইউরো চলে যায়, প্রেসিডেন্টের চোখ, মুখ আর গন্ডদেশে যদি আরও মেক-আপ দেয়া হতো তাতে খরচটা কোথায় গিয়ে দাঁড়াতো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ফরাসী প্রেসিডেন্টের মেক-আপ খরচ ২৬ হাজার ইউরো

আপডেট টাইম : ১০:৩২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭