ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭
  • ৩০১ বার
হাওর বার্তা ডেস্কঃ নদীর পানিতে ডুবে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের একাব্বর আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত্যু আলী মামুদের ছেলে বলে জানা গেছে। আজ বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে একাব্বর আলী নামে ওই বৃদ্ধ গরুর জন্য ঘাস কাটতে রুপালি কেশবা নামক স্থানে নদীর ঘাট পার হচ্ছিলেন। নদীর মাঝখানে গেলে পা পিছলে খালে পড়ে পানিতে ডুবে সেখানেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। এলাকাবাসী বৃদ্ধের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আপডেট টাইম : ১২:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭