ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

আমন চারার তীব্র সংকট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • ৪৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোপা আমনের চারার তীব্র সংকট দেখা দিয়েছে। এ কারণে বিপাকে পড়েছেন উপজেলার কৃষকরা।

বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে নষ্ট হয়ে যাওয়া আমন ক্ষেতের জমিতে নতুন করে চারা লাগানো শুরু করেছে কৃষকরা। নতুন কোন চারা পাচ্ছেন না। অগত্যা চড়া দামে কিনে চারা কিনে জমিতে লাগাচ্ছেন বন্যা কবলিত এলাকার অনেক কৃষকরা।

উপজেলার বড়ভিটা গ্রামের কৃষক নুর জামাল জানান, বন্যার পানিতে তিন বিঘা আমন ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ওই জমিতে নতুন করে চারা রোপনের জন্য শিমুলবাড়ী এলাকার কৃষক আব্দুল কাদেরের বিশ শতক জমির আমন ক্ষেত চারা হিসাবে কিনেছেন তিনি পাঁচ হাজার টাকায়।

বুদারবান্নী গ্রামের কৃষক সিরাজুল ইসলাম জানান,আড়াই বিঘা জমির আমন ক্ষেত বানের পানিতে পচে গেছে। ষোলশ টাকার চারা কিনে আধা বিঘা রোপন করেছি। চড়া দাম দিয়েও বাকি চারা পাচ্ছি না।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলায় প্রায় এগার হাজার দুইশ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় মৌসুম শুরুর প্রথম দিকেই কৃষকরা চাহিদা মত জমিতে আমন ক্ষেত লাগিয়েছেন। তাই আগেই শেষ হয়েছে বীজতলার চারা। কিন্তু লাগানোর মাস খানেক পর ধান গাছ বড় হলে বন্যা এসে ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় চারার সংকট দেখা দিয়েছে নতুন করে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মাহাবুবুর রশিদ জানান, বন্যায় প্রায় চার হাজার হেক্টর জমির আমন ক্ষেত পুরোপুরি নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা সরবরাহের আবেদন জানিয়ে উপর মহলে চিঠি দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আমন চারার তীব্র সংকট

আপডেট টাইম : ০৮:৪৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭