ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুতাভক্ত এক পাখির গল্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • ৩৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পাখিটির বয়স প্রায় আড়াই মাস। মা নেই। একটি পরিত্যক্ত ডিম থেকে বিশেষ প্রক্রিয়ায় তার জন্ম হয়েছে। তাই মা ছাড়াই একা একা সে জুতা পায়ে চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছে।

সিঙ্গাপুরে জুরং বার্ড পার্কে গেলে এমন দৃশ্য আপনার চোখে পড়বে। নীল রঙের এক জোড়া জুতা পরে হেঁটে বেড়াতে দেখা যায় এই পাখিটিকে।

চিড়িয়াখানার ভেতরের কিছু অংশ পাথরে বাঁধাই করা। এই পাথুরে অংশে চলাচল করার সময় যাতে তার পায়ে ক্ষত সৃষ্টি না হয় এবং পায়ের পাতাও যেন ঠান্ডা ও ভালো থাকে সেজন্য তার জন্য জুতা তৈরি করেছেন কর্মকর্তারা।

বিবিসি বাংলা জানিয়েছে, চলতি বছরেই জুরং বার্ড পার্কে  ফ্লেমিঙ্গো পাখিটির জন্ম হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুতাভক্ত এক পাখির গল্প

আপডেট টাইম : ০৪:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭