ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইংলিশ প্রিমিয়ার লিগে রুনির ২০০ গোল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ এডারসন বলটা যেভাবে মিস করলেন, তাতে ম্যাচ শেষে লজ্জাই পাওয়ার কথা এই ব্রাজিলিয়ান গোলরক্ষকের। ওয়েইন রুনির নেওয়া শটটা আটকাতেই পারতেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক, তবে দুই পায়ের ফাঁক গলে বলটা জালে জড়িয়ে গেল। এই গোল দিয়ে ইতিহাসের আরেকটা মাইলফলকে পা রাখলেন রুনি। দ্বিতীয় ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে ২০০ গোল করলেন ইংলিশ তারকা। ২৬০ গোল করে রুনির সামনে রয়েছেন কেবল সাবেক ইংলিশ তারকা ফরোয়ার্ড অ্যালেন শিয়ার্স। ২০০ গোল করার পর টুইটারে নিজের উত্তরসূরিকে অভিনন্দন জানিয়েছেন শিয়ার্স।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এভারটনকে আতিথেয়তা দেয় ম্যানচেস্টার সিটি। শুরু থেকেই সফরকারীদের চেপে ধরে পেপ গার্দিওলার দল। সার্জিও আগেুয়েরো, গ্যাব্রিয়েল জেসুস, ডেভিড সিলভারা একের পর এক আক্রমণ করতে থাকেন এভারটনের রক্ষণভাগে। প্রতিবারই এভারটন গোলরক্ষক পিকফোর্ড। তবে প্রথমার্ধে উল্টো লিড নিয়ে বসে এভারটন। ৩৫তম মিনিটে কালভার্ট লুইসের পাস থেকে বল পেয়ে গোল করেন রুনি। এতে রুনির কৃতিত্বের চেয়ে গোলরক্ষক এডারসনের ব্যর্থতাই বেশি।

দ্বিতীয়ার্ধে গোলশোধে মরিয়া হয়ে ওঠা সিটি ইয়া তোরে, বার্নাদো সিলভা, রহিম স্টালিংদের মাঠে নামিয়ে দেয়। অবশেষে ৮৪ মিনিটে স্টার্লিংয়ের করা দারুণ এক গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ইংলিশ প্রিমিয়ার লিগে রুনির ২০০ গোল

আপডেট টাইম : ০২:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭