ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

মুমিনুল-জাকেরের ফিফটিতে ফলোঅন এড়ানোর স্বস্তিতে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ১২৪ বার

অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন দুই ওপেনারকে হারিয়ে এমনিতেই নড়বড়ে শুরু পায় বাংলাদেশ। আর তৃতীয় দিন তো এক পর্যায়ে ১৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে সফরকারীরা। তবে মুমিনুল হক ও জাকের আলীর অন্যবদ্য ব্যাটিংয়ে সেই শঙ্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান করেছে। যদিও এখনও তারা ক্যারিবীয়দের থেখে ১৮১ রানে পিছিয়ে রয়েছে।

রবিবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে বেশিক্ষণ টিকতে পারেননি শাহাদাত হোসেন। ব্যক্তিগত ১৮ রানে তিনি কেমার রোচের বলে আউট হন। তবে টেস্ট ক্যারিয়ারের ২১তম ফিফটি করে মুমিনুল। এরই মাঝে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূরণ করেন তিনি। পরে ১১৬ বলে ৩টি চারে ঠিক ৫০ রানে জায়ডেন সিলসের শিকার হন।

লিটন দাস ভালো কিছুর ইঙ্গিত দিলেও নিজের ইনিংস বড় করতে পারেননি। আলজারি জোসেফের বলে আউট হওয়ার আগে এই তারকা ৭৬ বলে ৩টি চারে ৪০ করেন। জোসেফের দ্বিতীয় শিকার হওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬৭ বলে ২৩ করেন। তবে সাতে নামা জাকের আলী দৃঢ়তা দেখান। দারুণ ব্যাটিংয়ে ৮৯ বলে ৪টি চারে ৫৩ করেন গত দক্ষিণ আফ্রিকা সিরিজে অভিষেক হওয়া এই ব্যাটার। তার ব্যাটিংয়েই মূলত ফলোঅন এড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত তিনি জাস্টিন গ্রিভসের বলে আউট হন।এছাড়া তাইজুল ইসলামের ব্যাট থেকে ২৫ রান আসে।

উইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান জোসেফ। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন সিলস ও গ্রিভস।

এর আগে ২ উইকেট হারোনো বাংলাদেশ দলীয় ৪০ রানে দিন শুরু করে। যেখানে স্বাগতিকরা প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

মুমিনুল-জাকেরের ফিফটিতে ফলোঅন এড়ানোর স্বস্তিতে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৪৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪