ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৪০ লক্ষ টাকার হীরা ফেরত দিল কিশোর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
  • ৪৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্রিকেট খেলার সময় রাস্তার পাশে গাড়ি পার্কিংয়ের জায়গায় একটি প্যাকেট দেখতে পায় এক কিশোর। কুড়িয়ে পাওয়া সেই প্যাকেটটি ‍খুলে তো তার চোখ ছানাবড়া। ভাবে, ঠিক দেখছি তো! হ্যাঁ, ঠিকই দেখেছিল সে। হীরেতে ভর্তি ছিল প্যাকেটটি।

তবে কুড়িয়ে পাওয়া ৪৫ লাখ টাকার হীরা সুরাটের ডায়মন্ড অ্যাসোসিয়েশনের হাতে তুলে দিয়েছেন ১৫ বছর বয়সী সেই কিশোর। এ ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে।

এ ঘটনার পর কিশোর বিশাল উপাধ্যায় ও তার বাবা স্থানীয় নিরাপত্তারক্ষী ফুলচাঁদকে সংবর্ধনা দিয়েছে সুরাট ডায়মন্ড অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, ১ বছরের জন্য বিশালের পড়াশোনার খরচ দেবে তারা।

জানা গেছে, ওই হীরা গত রোববার হারিয়ে ফেলেন স্থানীয় হীরা ব্যবসায়ী মনসুখভাই সাভালিয়া। সেফ ডিপোজিট ভল্ট থেকে কয়েকটি হীরার প্যাকেট নিয়ে বেরিয়ে আসেন তিনি। তখনই ৪৫ লাখ টাকা মূল্যের একটি প্যাকেট তার পকেট থেকে পড়ে যায়। পরে ক্রিকেট খেলতে খেলতে বিশাল সেখানে চলে যায়, দেখতে পায় প্যাকেটটি। কাউকে কিছু না বলে তা নিয়ে বাড়ি চলে আসে।

এর মধ্যে মনসুখভাই তার হারানো হীরার খোঁজ পাওয়ার যত দূর সম্ভব চেষ্টা করেন। কিন্তু সেফ ডিপোজিট ভল্ট বন্ধ থাকায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখতে পাননি তিনি। তবে বুধবার বিশালের বাবা ওই হীরা তুলে দেন ডায়মন্ড অ্যাসোসিয়েশনের হাতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৪০ লক্ষ টাকার হীরা ফেরত দিল কিশোর

আপডেট টাইম : ০৩:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭