ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
  • ৩৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বিভিন্ন নদ-নদীর ২৮ পয়েন্টে পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৫১ পয়েন্টে পানি কমেছে এবং ৩৬টিতে বৃদ্ধি পেয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী দেশের বিভিন্ন নদ-নদীর ৫১টি পয়েন্টে পানি কমেছে এবং ৩৬টিতে বৃদ্ধি পেয়েছে। এছাড়া ২৮টি পয়েন্টের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তিনটি অপরিবর্তিত রয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা ও সুরমা নদীসমুহের পানি সমতলে হ্রাস পাচ্ছে এবং অপরদিকে পদ্মা-গঙ্গা ও কুশিয়ারা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে।

ব্রহ্মপুত্র-যমুনা সমতলে পানি প্রবাহ হ্রাস আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

গঙ্গা নদীর পানি সমতলে বৃদ্ধি আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এদিকে পদ্মা নদীর পানি সমতলে আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল হয়ে যেতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কাজিপুর যমুনা নদীর ১১৬ সেন্টিমিটার, সিরাজগঞ্জ যমুনা নদীর পানি ১১৮ সেন্টিমিটার, বাঘাবাড়ি আত্রাই নদীর পানি ১০৮ সেন্টিমিটার, এলাসিন ধলেশ্বর নদীর পানি ১০৭ সেন্টিমিটার এবং গোয়ালন্দে পদ্মা নদীর পানি ১০৬ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২৮ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি

আপডেট টাইম : ১২:০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭