ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মার্কিন ঘাঁটিতে হামলা পরিকল্পনা স্থগিত উ. কোরিয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ উত্তর কোরিয়া শীর্ষ নেতা কিম জং উন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা পরিকল্পনা পিছিয়ে দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ মঙ্গলবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, ‘মার্কিন প্রশাসন কি করে তা দেখার জন্য’ এটা আপাতত স্থগিত করা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমিত করার জন্য যুক্তরাষ্ট্র আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া উভয়ই আরো সামরিক মহড়ার জন্য তৈরি, যা উত্তরকে ক্রোধান্বিত করে তুলছে। বিশেষজ্ঞদের মতে এর ফলে পিয়ংইয়ং আরো উস্কানিমূলক পরিকল্পনা গ্রহণ করতে পারে। গত সোমবার (১৪ আগস্ট) কিম জং উন উত্তর কোরিয়ার সামরিক কমান্ডের তদারকি করেছেন। কেসিএনএর একজন কর্মকর্তা জানান, তিনি সেখানে গুয়ামের মার্কিন সামরিক ঘাঁটিতে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনা তত্ত্বাবধান করেছেন। এর আগেও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে মূল ভূ-খন্ড এবং এর সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছে। তবে তা বাস্তবায়ন করেনি। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া যদি অজ্ঞের মতো কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে তার সমুচিত জবাব দেয়ার জন্য মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণভাবে তৈরি। এই ঘোষণার প্রেক্ষিতে পিয়ংইয়ং মার্কিন সামরিক ঘাঁটি গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয়। তবে মার্কিন কর্মকর্তারা এখন কিছুটা নরম সুরে কথা বলছেন। গুয়ামে হামলা পরিকল্পনা স্থগিতের বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন বলেন, “এটা সম্পূর্ণ কিমের ওপর নির্ভর করছে তিনি আসলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী কি না।” সূত্র: রয়টার্স

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মার্কিন ঘাঁটিতে হামলা পরিকল্পনা স্থগিত উ. কোরিয়ার

আপডেট টাইম : ১২:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭