ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার গণমাধ্যমের সঙ্গে প্রথম দিনের সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবারও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে ইসি।

বুধবার সকাল ১০টায় নির্বাচন কমিশনের সভাকক্ষে সংলাপ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

দুই দিনব্যাপী সংলাপের প্রথম দিন বুধবার বিভিন্ন পত্রিকার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতা মিলিয়ে মোট ৩৭ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখান থেকে ২১ জন প্রতিনিধি সংলাপে উপস্থিত রয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। এ ছাড়া চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, জনসংযোগ পরিচালক এএসএম আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে ইসি যে বিষয় নিয়ে আলোচনা করবে তা হচ্ছে- বিদ্যমান ইংরেজি আইন কাঠামো বিশেষ করে ‘দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার ১৯৭২’ এবং ‘দ্য ডিলিমিটেশন অব কনস্টিটিউশন অরডিন্যান্স ১৯৭৬’ যুগোপযোগী করে বাংলা ভাষায় প্রণয়ন। বিগত নির্বাচনসমূহের অভিজ্ঞতার ভিত্তিতে অবৈধ অর্থ এবং পেশী শক্তির ব্যবহার রোধকল্পে আইনি কাঠামো সংস্কার সংক্রান্ত প্রস্তাবনা।

সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ কল্পে জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যা, সংসদীয় এলাকার আয়তন, প্রশাসনিক অখণ্ডতা এবং যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে ডিজিটাল টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সীমানা নির্ধারণ।

নির্বাচন প্রক্রিয়া যুগোপযোগী ও সহজীকরণের বিষয়ে আইনি কাঠামো ও প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কার সাধন। প্রবাসী ভোটারদের ভোটদান নিশ্চিত করার বিষয়ে একটি আইন কাঠামোসহ প্রক্রিয়া প্রণয়নের জন্য প্রস্তাবনা।

এজেন্ডার মধ্যে আরো রয়েছে- কর্ম পরিকল্পনায় বর্ণিত অন্য কাঠামোকে যুগোপযোগী করার প্রস্তাবনা। নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও বিতরণ নিশ্চিত করার জন্য পরামর্শ। ভোট কেন্দ্র স্থাপন সংক্রান্ত কার্যক্রম যুগোপযোগী করার জন্য পরামর্শ। নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দল নিরীক্ষা সংক্রান্ত প্রস্তাবনা। সুষ্ঠু নির্বচন অনুষ্ঠানের জন্য সক্ষমতা বৃদ্ধির জন্য কর্ম পরিকল্পনার অতিরিক্ত কোনো প্রস্তাবনা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩১ জুলাই থেকে সংলাপ শুরু করে ইসি। সেদিন সংলাপে অংশ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচনে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, ‘না’ ভোট প্রবর্তন করাসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছিলেন। ধারাবাহিকতার অংশ হিসেবে আজ গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসছে ইসি।

এ ছাড়া বৃহস্পতিবার গণমাধ্যমের আরো ৩৪ জন প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবে ইসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু

আপডেট টাইম : ১১:৪৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭