ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গুয়ামে হামলার জন্য প্রস্তুত উ.কোরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭
  • ৬৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা বিষয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উ. কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ খবর নিশ্চিত করে জানান, কিম জং উন গুয়ামে হামলার আগে মার্কিন কর্তৃপক্ষের পদক্ষেপ লক্ষ্য করবেন।

পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাক গলানো ও হুঁশিয়ারির জবাবে গত সপ্তাহে গুয়ামে চারটি মধ্যম মাত্রার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনার কথা জানায় উত্তর কোরিয়া। তখন ওয়াশিংটনকে হুঙ্কার দিয়ে আগস্টের মাঝামাঝি সময়ে গুয়ামের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছিল পিয়ংইয়ং।

কেসিএনএ জানায়, হামলার বিষয়ে দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা পরীক্ষা-নিরীক্ষা ও সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন কিম জং।

উ. কোরিয়ার কৌশলগত বাহিনী হামলার জন্য প্রস্তুত রয়েছে, এখন শুধু নির্দেশের অপেক্ষা বলে কেসিএনএ এর প্রতিবেদনে বলা হয়।

এর আগে গত মাসে নিক্ষেপ করা ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হওয়াসং ১৪ (Hwasong-14) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে আঘাত হানতে সক্ষম বলে দাবি করে উ. কোরিয়া।

জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অব্যাবহত রেখেছে উত্তর কোরিয়া। আর এ জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই ক্ষিপ্ত হচ্ছেন উত্তর কোরিয়া ও দেশটির শীর্ষ শাসক কিম জন উনের ওপর। ফলে পাল্টা-পাল্টি হামলার হুমকি ও হুঁশিয়ারিতে ক্রমশেই উত্তপ্ত হয়ে উঠেছে পিয়ংইয়ং ও ওয়াশিংটন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গুয়ামে হামলার জন্য প্রস্তুত উ.কোরিয়া

আপডেট টাইম : ০৮:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭