ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হিটলার স্যালুট দেয়ায় জার্মানিতে মার্কিন পর্যটককে মারধর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭
  • ৪৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ড্রেসডেন শহরের পুলিশ বলছে, ঘটনার সময় ৪১ বছর বয়সি ঐ মার্কিন নাগরিক মাতাল অবস্থায় ছিলেন৷ পরীক্ষার পর পুলিশ তাঁর রক্তে মাত্রাতিরিক্ত অ্যালকোহল পেয়েছে৷

ঘুসি খেয়ে মার্কিন ঐ নাগরিক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে৷ আনুষ্ঠানিক তথ্য বলছে, নাম না জানা ঐ হামলাকারী পলাতক অবস্থায় আছেন এবং অন্যকে শারীরিকভাবে আহত করার অপরাধে তাঁকে খোঁজা হচ্ছে৷

পুলিশ বলছে, নাৎসি প্রতীক প্রদর্শন ও স্লোগান দেয়ার বিরুদ্ধে থাকা জার্মান আইন ভঙ্গ করেছেন মার্কিন ঐ নাগরিক (ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার কারণে নাম প্রকাশ করা হচ্ছে না)৷ তাই তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে৷ এছাড়া কোনো অসাংবিধানিক সংস্থার প্রতীক বা চিহ্ন প্রদর্শনের বিরুদ্ধে জার্মানিতে যে আইন আছে, মার্কিন নাগরিকের বিরুদ্ধে সেই আইন লঙ্ঘনের বিষয়েও তদন্ত চলছে৷

সপ্তাহখানেক আগে বার্লিনের সংসদ ভবনের সামনে ছবি তোলার সময় নাৎসি স্যালুট দেয়ায় দুই চীনা পর্যটককে আটক করেছিল পুলিশ৷ প্রত্যেকে ৫০০ ইউরো করে দেয়ার পর মুক্তি পেয়েছেন৷ তবে পুলিশ বলছে, চীনা ঐ দুই নাগরিকের বিরুদ্ধে এখনও মামলা চলছে৷ ফলে জরিমানা সহ সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে তাঁদের৷

জার্মানিতে শুধুমাত্র শিক্ষা ও ইতিহাস বিষয়ক গবেষণার খাতিরে কেউ নাৎসি প্রতীক ও ছবি প্রদর্শন করতে পারেন৷ এছাড়া নাৎসি শাসনামলকে স্যাটায়ার করে ডকুমেন্টারি কিংবা মুভি তৈরি করতে চাইলেও অনুমতি পাওয়া যায়৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হিটলার স্যালুট দেয়ায় জার্মানিতে মার্কিন পর্যটককে মারধর

আপডেট টাইম : ০৭:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭