ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী বিতর্কিত নেক্সাস বই ফেরত নেয়ায় ধন্যবাদ দায়ি ব্যক্তিদের শনাক্ত শাস্তির আওতায় আনতে হবে: ইসলামী দলের নেতৃবৃন্দ

খালেদাকে নির্বাসনে পাঠানোর হুমকি ছাত্রলীগের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫
  • ৮৫৮ বার

ফেনী: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাসনে পাঠানোর হুমকি দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।  বৃহস্পতিবার ফেনী জেলা ছাত্রলীগের সম্মেলনে তিনি এ হুমকি দেন।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি নেত্রী খালেদা জিয়াকে নির্বাসনে পাঠাতে আওয়ামী লীগের দরকার নেই, ছাত্রলীগই যথেষ্ট।’ তিনি আরও বলেন, ‘জাতীয় বেয়াদব তারেক জিয়া বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ ঘোষণা দিয়েছিল, বেগম জিয়াকে দেশের কোথাও জনসভা করতে দেওয়া হবে না। ছাত্রলীগ সেটি করে দেখিয়েছে।” খালেদা জিয়া যাতে ফেনীতে ঢুকতে না পারেন, সে জন্য ছাত্রলীগকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জমান অভিযোগ করেন, অতীতে সামরিক শাসকেরা দেশের তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। আর হাওয়া ভবন দেশকে জঙ্গিবাদে রূপান্তর করেছিল। অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী প্রমুখ।

সম্মেলন শেষে মো. সালাহ উদ্দিন ফিরোজকে সভাপতি ও জাবেদ হায়দার ওরফে জজকে সাধারণ সম্পাদক ঘোষণা করে এক বছরের জন্য ফেনী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের পর এই প্রথম প্রকাশ্যে সম্মেলন করে ফেনী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদাকে নির্বাসনে পাঠানোর হুমকি ছাত্রলীগের

আপডেট টাইম : ০৭:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫