ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ ভালো থাকেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘সব ধর্মের মানুষের বসবাস উপযোগী দেশ বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের কারণে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের সব ধর্মের মানুষ ভালো থাকেন। এ ব্যাপারে কারও দ্বিমত থাকা উচিত নয়। ’
জন্মাষ্টমী উপলক্ষ্যে সোমবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ যৌথভাবে এ সভার আয়োজন করে।

শাহরিয়ার আলম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সনাতন ধর্মালম্বীদের মন্দির-গীর্জাগুলোর উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকলে হয় লুটপাট এবং দুর্নীতি। তাই আগামী নির্বাচনেও নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাবু ব্রজহরি দাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ ভালো থাকেন

আপডেট টাইম : ০৭:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭