ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধুর ৪২তম মৃত্যুবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় নির্দেশাবলীও পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত ওই ফ্যাক্স বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন।

এ সময় প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল অনার গার্ড অনার প্রদান করবে। বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ মসজিদে আয়োজিত মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোপালগঞ্জ জেলার সর্বত্র নিরাপত্তা জেরাদার করা হয়েছে। টুঙ্গিপাড়ায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেখানে র‌্যাব পুলিশের পাশাপাশি নিরাপত্তা কর্মীরা কাজ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭