ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অক্সিজেনের অভাবে ৪৮ ঘণ্টায় ৬০ শিশুর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭
  • ৪৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিজের নির্বাচনী কেন্দ্র গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ৬০ শিশু মারা গিয়েছে। ওই হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলেই এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, তিনটি ওয়ার্ড মিলিয়ে মৃতদের মধ্যে ৩০টি শিশু এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। ওই হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী বেসরকারি সংস্থাটির দাবি, ৭০ লক্ষ টাকার মধ্যে সিলিন্ডার কিনে মাত্র ৩৫ হাজার টাকা মিটিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি টাকার জন্য বারবার তাগাদা দেওয়া হলেও টাকা মেটাচ্ছিল না হাসপাতাল। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠিও দেয় ওই সংস্থা। তাদের দাবি, চিঠিতে তারা স্পষ্ট জানিয়েছে, ওই বকেয়া টাকা না মেটালে তাদের তরফে অক্সিজেন সরবরাহ করে যাওয়া সম্ভব নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা না মেটালে সরবরাহ বন্ধ করতে তারা বাধ্য হবেন বলেও হাসপাতালকে জানানো হয়েছিল। এই বিতর্কের মাঝে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ। পরবর্তীতে রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, অক্সিজেনের অভাবে নয়অন্য কারণে মৃত্যু হয়েছে শিশুগুলোর। জেলা প্রশাসক রাজীব রাউতেলা সাংবাদিক সম্মেলনে করে জানান, “বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ২৩টি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মৃত্যু হয়েছে আরও ৭টি শিশুর।” তিনি আরো বলেন, “টাকা বাকি থাকায় সরবরাহকারী সংস্থা অক্সিজেন বন্ধ করে দেয় বলে ওই হাসপাতালই আমাদের জানায়।” তবে অক্সিজেনের অভাবে শিশুমৃত্যু হয়নি বলেই দাবি হাসপাতালের। চিকিৎসকেরা জানান, তখনকার মতো অন্য জেলা থেকে অক্সিজেন সিলিন্ডার এনে পরিস্থিতি সামলানো হয়েছে। গোরক্ষপুরের ওই হাসপাতালে গিয়ে অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর তথ্য অস্বীকার করেছেন রাজ্যের মেডিক্যাল শিক্ষা দফতরের ডিজি কে কে গুপ্তও। তিনি বলেন, “বিআইডি হাসপাতালের নিজস্ব অক্সিজেন ব্যবস্থা রয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে অক্সিজেনের অভাবই শিশুমৃত্যুর এক মাত্র কারণ নয়।” উত্তর প্রদেশ সরকার এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। সূত্র: আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অক্সিজেনের অভাবে ৪৮ ঘণ্টায় ৬০ শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০১:৫৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭