ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভয় নিয়ে বেঁচে আছে ভারতীয় মুসলিমরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে মুসলমানদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি। ভাইস প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে রাজ্যসভা টিভিকে দেয়া শেষ সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে আজ বৃহস্পতিবার তার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। আজই তার ওই মন্তব্য গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

হামিদ আনসারি দু’দফায় ভাইস প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন। মেয়াদ শেষের আগ মুহূর্তে তার মন্তব্যে তিনি কার্যত কেন্দ্রীয় মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

হামিদ আনসারি বলেন, ‘এই ধারণা সঠিক যে দেশের মুসলিমদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার অনুভূতি রয়েছে। দেশের বিভিন্ন অংশ থেকে আমি এ কথা জানতে পেরেছি। বহু শতাব্দি ধরে ভারতীয় সমাজ বহুত্ববাদী কিন্তু সর্বজন স্বীকৃত এই পরিবেশ এখন ঝুঁকির মধ্যে রয়েছে। যেভাবে কথায় কথায় মানুষের জাতীয়তাবোধ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে- তা খুব উদ্বেগজনক বিষয়।’

তিনি বলেন, ‘গণপিটুনিতে মৃত্যুর ঘটনা, কুসংস্কারের বিরোধিতাকারীদের হত্যা ও ‘ঘর ওয়াপসি’র (ঘরে ফেরা) ঘটনা ভারতীয় মূল্যবোধ পতনের উদাহরণ। এ সকল ঘটনা থেকে বোঝা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী সরকারি কর্মকর্তাদের ক্ষমতাও বিভিন্ন স্তরে শেষ হয়ে যাচ্ছে।’

দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকারের অন্য মন্ত্রীদের সামনে তুলে ধরেছেন বলে জানান।

গত রবিবার বেঙ্গালুরুতে ন্যাশনাল ল’ স্কুলের ২৫তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ও ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি বলেন, ‘সমাজের প্রত্যেক অংশে বৈচিত্রের মধ্যে পারস্পারিক সৌহার্দকে উন্নীত করতে সহিষ্ণুতা এক অপরিহার্য রাষ্ট্রীয় গুণ হওয়া উচিত।’

তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার মৌলিক নীতির পুনরাবৃত্তি ও পুনরুজ্জীবিত করাই বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। এতেই সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতা অন্তর্ভুক্ত রয়েছে এবং সহনশীলতা ভারতীয় সমাজের বাস্তবতায় প্রতিফলিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন হামিদ আনসারি।

সূত্র: পার্স টুডে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভয় নিয়ে বেঁচে আছে ভারতীয় মুসলিমরা

আপডেট টাইম : ০৪:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭